Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজা এবং হুইস্কি উদ্ধার

[Web-Dorado_Zoom]

7e8437b3-d30a-45b3-b1ba-398fcfb3fc42ডেস্ক ২৪:: অদ্য ১৬ মার্চ ২০১৬ তারিখ দিনভর চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৩ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ মার্চ ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ১২০০ ঘটিকায় হাবিলদার মোঃ নুর হোসেন এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বোতল হুইস্কি উদ্ধার করেছে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।

অপরদিকে কসবা উপজেলার মজলিশপুর এলাকা হতে গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে দুপুর আনুমানিক ১২৩০ ঘটিকার দিকে ১২ কেজি গাঁজা জব্দ করেছে গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares