Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

[Web-Dorado_Zoom]

02-3-16ডেস্ক ২৪:: ০২ মার্চ ২০১৬ তারিখ দিনভর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা, ৩০ বোতল ইস্ফক এবং ০৯ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ০২ মার্চ ২০১৬ তারিখ বিজয়নগর উপজেলার নোয়াবাদি সীমান্ত এলাকায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান এর নেতৃত্বে আনুমানিক দুপুর ১৩:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা এবং ৩০ বোতল ইস্কফ উদ্ধার করেছে ঐ সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।
অপরদিকে একই উপজেলার কালাছড়া সীমান্ত এলাকা হতে বেলা ১১:০০ ঘটিকায় ০৯ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল। আটককৃত এই সব মাদকের আনুমানিক মূল্য ৬০,৫০০ টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares