Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিপুল পরিমান হুইস্কি, গাজা ও ফেন্সিডিল আটক

[Web-Dorado_Zoom]

12193359_1662542707296176_4453548117672913268_nডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অদ্য ০৬ নভেম্বর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪০ বোতল হুইস্কি, ১৯ কেজি গাঁজা, ১০ বোতল ইস্কফ এবং ৯৫ প্যাকেট ভারতীয় আতঁশবাজি আটক করা হয়।

অদ্য রাত ০৮০০ ঘটিকায় কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি জট গাঁজা আটক করা হয় ।

এছাড়া বিঞ্চপুর বিওপির টহলদল কর্তৃক ০৯ কেজি গাঁজা ও ৫১ বোতল হুইস্কি আটক, মঈনপুর বিওপি টহলদল কর্তৃক ৩০ বোতল হুইস্কি আটক, ফকিরমোড়া বিওপি টহলদল কর্তৃক ১০ বোতল ইস্কফ আটক, আলীনগর বিওপি কর্তৃক ৩৫ বোতল হুইস্কি আটক, কাজিয়াতলী বিওপি টহলদল কতৃক ৩৫ প্যাকেট আতঁশবাজি আটক, সিংগারবিল বিওপি টহলদল কর্তৃক ২৪ বোতল হুইস্কি আটক করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ৪৫ কেজি গাঁজা আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরচালান বিরোধী অভিযান বিজিবি প্রতিনিয়ত অব্যাহত রাখছে। বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে সহযোগীতা এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares