Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজা এবং হুইস্কি উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb7916প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমোদাবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজা এবং ১২ বোতল হুইস্কি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া সকাল সাড়ে ৯টায় আখাউড়া উপজেলার শিবনগর এলাকা হতে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ী কর্তৃক ১৮ বোতল হুইস্কি এবং কসবা উপজেলার পাথারিয়াদার এলাকা হতে চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মমতাজ উদ্দিন এর নেতৃত্বে নিয়মিত অভিযানে দুপুর ২:৩০ ঘটিকায় ৪৮ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। আটককৃত এসব মাদকের মূল্য প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার টাকা। তবে ঐ অভিযান গুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares