Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান:: ট্রেন তল্লাশী করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ জিরা উদ্ধার

[Web-Dorado_Zoom]

jiraপ্রেস বিজ্ঞপ্তি::  অদ্য ২১ আগস্ট ২০১৬ তারিখ চট্টগ্রাম হতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বিশেষ অভিনব কায়দায় মাদক পাচারের বিষয়টি ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ্ আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ট্রেনটি তল্লাশীর নির্দেশ প্রদান করেন।

অধিনায়কের সার্বিক নির্দেশনায় বিজিবি’র টহল দল কর্তৃক দুপুর ১টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে পৌঁছলে তল্লাশী করে ৩৭৬ কেজি জিরা, ২২ কেজি গাঁজা, ২০ বোতল হুইস্কি এবং ১০০০ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য তিন লক্ষ পঁচিশ হাজার টাকা। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares