১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
[Web-Dorado_Zoom]
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১০ জুলাই ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ কর্ণেলবাজার সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাইশিমুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরদিকে আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে রাত সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার দূর্গাপুর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালীন ২০ বোতল ফেনসিডিল, ২৫ বোতল স্কফ এবং ০১ বোতল বিয়ার জব্দ করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ৮৭,৪৫০/-। তবে এইসব অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
« একজন মানবকর্মী ইধির মহাপ্রয়ান (Previous News)
(Next News) শাহ আলমের বড় ভাইয়ের মৃত্যুতে বিশিষ্ট জনের গভীর শোক »



















