Main Menu

১১ ডিসেম্বর লং মার্চ সফল করতে আখাউড়া স্থলবন্দরপরিদর্শন

[Web-Dorado_Zoom]

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে ১১ ডিসেম্বর ঢাকা-আগরতলা লং মার্চ করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন তিন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না সাংবাদিকদের বলেন, ‘লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। সরেজমিন পরিদর্শন করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোনায়েম মুন্না বলেন, ‘বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপসহীন। বিএনপির চেয়ারপারসন আগেই বলেছেন, দেশের বাইরে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।’

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা নেতারা এ সময় কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares