Main Menu

হরিপুরে নৌকাকে হারিয়ে বিদ্রোহীর জয়

[Web-Dorado_Zoom]

নাসিরনগরের হরিপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ওয়াসিম আহমেদকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী মোঃ ফারুক মিয়া।

নির্বাচনে ফারুক মিয়া আনারস পেয়েছেন ৬১৮৬ ভোট। নিকটত প্রতিদ্বন্ধী মোঃ জামাল মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ৪১৬৯ ভোট। আর নৌকা প্রতীকে ওয়াসিম আহমেদ পেয়েছেন ১৩৫৫ ভোট।

এ ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। মোট ভোটার ১৫ হাজার ৮৭৩ জন। মোট ভোট পড়েছে ১১ হাজার ৯০৭ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ১৯৭ ভোট।

ফলে বেসরকারিভাবে মোঃ ফারুক মিয়াকে হরিপুর ইউপি নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মোঃ ফারুক মিয়াকে মনোনয়ন দিয়ে চিঠি দিয়েছিল আওয়ামীলীগ। পরে নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার মামলায় নাম থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। পরে তিনি বিদ্রোহী প্রার্থী হলে তাকে হরিপুর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতির পদ থেকেও বহিষ্কার করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares