Main Menu

সুহিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠিত

[Web-Dorado_Zoom]

বৃহস্পতিবার বাদ মাগরিব ঘাটুরা মধ্যরাস্তা মোড়ে সুহিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটুরা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুহিলপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাহিদ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহসিন খন্দকারের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম ভূইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আজাদ হাজারী (আঙ্গুর মেম্বার)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার প্রবীণ আওয়ামীলীগ নেতা সাহেদ মিলন খন্দকার, সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুখলেছুর রহমান খোকন, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী খাইরুল, ছাত্রলীগ নেতা সেলিম মোল্লা ও কাজী রুবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ বকুল মিয়া, এহসানুল হক রিপন, মোঃ সুমন সিদ্দিকী, ওলিউল্লাহ্, মোশাররফ, আব্দুস সালাম, আল আমিন।

উক্ত সম্মেলনে সর্ব সম্মতিক্রমে জীবন খন্দকারকে সভাপতি ও বাবু হাজারীকে সাধারণ সম্পাদক করে সুহিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটুরা যুবলীগের কমিটি গঠন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares