Main Menu

সুপথে ফিরে আসার অঙ্গীকার নিয়ে ভালো হওয়ার লক্ষ্যে শেরপুরের আলোচিত মাদক ব্যবসায়ী মনিরের আত্মসমর্পণ

[Web-Dorado_Zoom]

monir_drugব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: মাদক ব্যবসা ছেড়ে সুপথে ফিরে আসার অঙ্গীকার নিয়ে ভালো হওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির মিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানা পুলিশের কাছে কাছে আত্মসমর্পণ করে একটি আবেদন করেন মনির।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি মুরাদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মনির শেরপুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। তবে মনির মাদক ব্যবসা থেকে ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাই পুলিশ তাকে ভালো হওয়ার জন্য সব ধরণের সহযোগিতা করবে।

এর আগে গত সোমবার দুপুরে শেরপুর এলাকায় একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী মনির মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares