Main Menu

সামাজিক সংগঠন “রঙ্গন” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

“আসুন মানবতার পাশে দাঁড়াই” এই স্লোগান নিয়ে “রঙ্গন” আয়োজিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা আজ বিকালে রঙ্গন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। “রঙ্গন” সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এফ.আই ফারুক বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহে উপস্থিত সকল সদস্য একমত পোষণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে সিনিয়র সহ সভাপতি আমির হোসেন মিলন, সহ সভাপতি শামস নূর আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক সিফাত উল্ল্যাহ খান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাসুম ফরহাদের নেতৃত্বে ০৫ টি “ত্রাণ সংগ্রহ” টিম গঠন করা হয়। সভাপতি তার সমাপনী বক্তৃতায় বলেন “রঙ্গন” এর প্রতিটি সদস্য আর্তমানবতার সেবায় নিয়োজিত, যেখানে মানবিক বিপর্যয় হবে সেখানে রঙ্গন পাশে দাঁড়াবে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা বীরকুমার চৌধুরি, আব্দুল হান্নান এছাড়াও দপ্তর সম্পাদক শেখ আহমেদ সামি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুনায়েদ মিয়া, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুই সহ সিয়াম, ফারহানি, কাউছার, রিপন, সাহিদুল ইসলাম, সানি, মানিক, মোজাম্মেল, সাকিব, রুবেল পারভেজ, রাসেল হীরক তালুকদার এবং ছাত্রলীগ নেতা ফাইজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares