Main Menu

সরাইল মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের প্রথম ব্যাচের আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল। এ উপলক্ষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো.আইয়ুব খানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ আলী, এম এ মুসা, ফয়সাল আহমেদ, প্রভাষক রুহুল আমীন, অভিভাবক মোজাম্মেল হক পাঠান, বিদায়ী শিক্ষার্থী সাদিয়া রহমান, প্রথম বর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা মঞ্জিলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাহবুব খান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares