Main Menu

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

[Web-Dorado_Zoom]

1415797109গতকাল বিকাল ৪টায় হালদারপাড়াস্থ স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলা কমিটি ও তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। সভায় সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ জামাল হোসেন, সাইদুর রহমান জুয়েল, বিজয়কৃষ্ণ মল্লিক, মোঃ জহির মিয়া, শামীমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ, মোঃ ফোরকান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সুভাষ দেবনাথ, দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান, গ্রন্থনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এস, এম আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হাসান, সাগর চান, শেখ সোহাগ, তৌহিদ ভূইয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares