Main Menu

সরাইল উপজেলা পরিষদের বাজেট প্রকাশ

[Web-Dorado_Zoom]

sarail_budget মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের খসড়া বাজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা ও মতবিনিময়  সভায় ১কোটি ৩৫লক্ষ ৩৪হাজার ৫শত টাকা আয় ও ৫০লক্ষ ১০হাজার ২শত টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব উদ্ধৃতির পরিমান ধরা হয়েছে ৮৫লক্ষ ২৪হাজার ৩শত টাকা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা সমাজসেবা অফিসার মো: জহিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares