সরাইলে ৬ মাদক সেবনকারী আটক
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর ও নোয়াগাও এলাকা থেকে বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ ৬ মাদক সেবন কারী আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতরাতে (মঙ্গলবার) সরাইল থানার নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া থেকে লিটন (৪৩), মুন্সিহাঠি থেকে জিবন (৩৯), বন্দের হাঠি থেকে সিদ্দিকুর রহমান (৫৭), র্দূগাপুর থেকে ওয়াসিম (৩৮), ও উপজেলার নোয়াগাও ইউনিয়নের কুচনি থেকে জাফর আলী (৩৫), ও রিদয় (১৯) কে আটক করে সরাইল থানা পুলিশ ।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভ’ইয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা করে আদালতে পেরন করা হয়েছে।
« না ফেরার চলে গেলেন লাইলা ইসলাম (Previous News)
(Next News) শহিদ দিবস উদযাপনে সরাইলে প্রস্তুতি সভা »



















