Main Menu

সরাইলে ১০ মাদকসেবী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

greptarমোহাম্মদ মাসুদ. সরাইল থেকে ॥ সরাইল থানার পুলিশ মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে সরাইল থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামের চিরঞ্জীব দেবনাথ (৬০), একই গ্রামের খোকন মিয়া (৪০), শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মকবুল হোসেন (৪০), সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের আবদুল আজিজ (৫৫), উত্তর আরিফাইল গ্রামের ফুল মিয়া (৩৭), একই গ্রামের আল আমীন (২৮),জিল্লুকদারপাড়া গ্রামের ইয়াছিন মিয়া (২৪),সৈয়দটুলা গ্রামের সোহাগ মিয়া (২৩), কুট্টাপাড়া গ্রামের আজিজুল হক (২৮) ও একই গ্রামের জয়নাল মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্য মতে তাঁরা এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী এবং নানা অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত রয়েছে।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares