Main Menu

সরাইলে হুইলচেয়ার পেয়ে আনন্দ কাঁদলেন পঙ্গু বেগমনেছা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,  সরাইল। ফেসবুকে পোস্ট প্রকাশের পর চলার সাথী হুইলচেয়ার পেল বেগমনেছা(৭০)নামের এক অসহায় বৃদ্ধা নারী। চেয়ার পেয়ে আনন্দে কাঁদলেন তিনি।

সম্প্রতি সরকার অনুমোদিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের এক সদস্য প্রতিবন্ধী বেগমনেছার  দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে পোস্ট করেন।

বিষয়টি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্যদের নজরে এলে তাঁরা কয়েকজন মিলে ফাউন্ডেশনের সভাপতির কাছে হুইলচেয়ারের টাকা পাঠান পঙ্গু বেগমনেছাকে হুইলচেয়ার কিনে দেয়ার জন্য।

শুক্রবার(২৮ জানুয়ারি )সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে বেগমনেছার বাড়িতে গিয়ে তাঁকে হুইলচেয়ারটি বুঝিয়ে দেন ফাউন্ডেশনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন  ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আলী,সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান প্রমুখ।

গত ৮ মাস আগে বৃষ্টির দিনে পা পিছলে কোমর ও পা ভেঙ্গে যায় বেগমনেছার। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি।

হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী বেগমনেছা আনন্দে কেঁদে কেঁদে বলেন,চেয়ার কেনার তৌফিক  আমরা নাই বাবা। চেয়ার পেয়ে বহুত খুশি হইলাম। কোন দিন ভাবিনি আল্লাহ আমারে একটা চেয়ারের ব্যবস্থা কইরা দিব।  আল্লাহ দিছে।তোমরার লাগি যতদিন বাঁচি দোয়া করুম বাজান।

বেগমনেছা সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত জাহের আলীর স্ত্রী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares