Main Menu

সরাইলে ভাইয়ের হাতে ভাই খুন

[Web-Dorado_Zoom]


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামে থুথু ফেলাকে কন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘঠনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৯টায়। নিহত মো. রুহুল মিয়া(৩২) মোগলটুলা গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে । এ ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, মোগলটুলা গ্রামের নিহত রহুল মিয়ার চাচাত ভাই মো. গেন্দু মিয়ার ছেলে কাউছার (২৩) থুথু ফেলাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজিত হয়ে সংঘর্ষের বাদে। এতে ঘটনাস্থলে লিয়াকত আলীর ছেলে রহুল মিয়া (২৪) গুরুতর হয়। সংঙ্গে সংঙ্গে তাকে সরাইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মোঃ নাজমুল হোসেন মুঠোফোনে জানান, ২ চাচাত ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে আঘাতপ্রাপ্ত হয়ে রহুল নিহত হয়।
এ ব্যাপারে সরাইল থানা ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বসত বাড়ি থেকে পুলিশ ৩ জনকে আটক করে । লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares