Main Menu

সরাইলে বেপরোয়া ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল: সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক্টরচাপায় আব্দুল রাহিম মাষ্টার নামে এক শিক্ষক নিহত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর একটা দিকে উপজেলার সদরের গরু বাজারে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিম মাষ্টার উপজেলার সদরের বড্ডা পাড়া গ্রামের মৃত আব্দুল আহতদের ছেলে তিনি সরাইল রহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, গরুর বাজারের সামনে মাদ্রাসার শিক্ষক আব্দুল রাহিম হেটে যাচ্ছিলেন এমন সময় পার্শ্ববর্তী বেপরোয়া বালুবাহী ট্রাক্টর উনার উপরে তুলে দেয়।
এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ ঘটনায় ট্রাক্টর আটক আছে। তবে ড্রাইভার পলাতক। মরদেহ ময়লাতদন্ত নেয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares