Main Menu

সরাইলে বিক্রিয় প্রতিনিধি জোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া সরাইল বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট উপজেলা  শাখার উদ্যোগে আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  রবিবার (৭ এপ্রিল) সরাইল উপজেলা পরিষদ এলাকার বাংলা ক্যাফে হোটেলে এর আয়োজন করা হয়।

সরাইল  উপজেলা বিক্রয় প্রতিনিধির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জিয়াউর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন আলম চৌধুরী, সাধরণ সম্পাদক কসবা উপজেলা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি। এ ছাড়া সরাইল উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম আরকামী।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares