Main Menu

সরাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

[Web-Dorado_Zoom]

মো: মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের ধাক্কায় হৃদয় বণিক (৪০) নামেএক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা বেজুড়া গ্রামের বিমল বনিকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী।

মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাসের ধাক্কায় ঢাকা দিকে যাওয়া মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির এক আরোহীর মৃত্যু হয়। অপর জন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares