Main Menu

সরাইলে ফুটবল খেলা নিয়ে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া গ্রামের কিশোর লামিন। খেলা চলাকালে স্বল্পনোয়াগাঁও গ্রামের আরেক কিশোর শুভর সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে শুভ লামিনকে মারধর করলে বিষয়টি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ টর্চলাইটের আলো ব্যবহার করে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares