Main Menu

সরাইলে প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরণ

[Web-Dorado_Zoom]

disabeledমোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিবন্ধিত প্রতিবন্ধীদের মাঝে গতকাল বৃহস্পতিবার পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইসমত আলী প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরাইল উপজেলায় বিভিন্ন ধরনের ৩৭০৯ জন প্রতিবন্ধী রয়েছে। তাদের প্রত্যেকের নিবন্ধন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares