Main Menu

সরাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার সময় আটক

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করার সময় ৪জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার উচালিয়াপাডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার মৃত ইসমাইল ভূইয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮), বরগুনার গর্জনবুনিয়া এলাকার মৃত কাশেম আলী খার ছেলে লিটন মিয়া (২৮), সরাইলের দেওড়ার মৃত তোয়াজ উদ্দিমের ছেলে মিজান মিয়া ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মোঃ জহির মিয়া (৪০)।
এসময় তাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট এবং ওয়াকিটকি ও্যারলেস উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সরাইল উপজেলার আশপাশের এলাকায় এবং ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহনে প্রতারণা ও জালিয়াতি করে আসছিল। বিষয়টি আমরা অবগত হওয়ার পর থেকে চক্রটির ব্যাপারে সতর্ক হই ও এই প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করি।অবশেষে আমরা একাজে সফল হই।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares