Main Menu

সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত এক, আহত ৫ পুলিশ সদস্য

[Web-Dorado_Zoom]

Bondhuk20160214024456
মোহাম্মদ মাসুদ :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।নিহত রতন মিয়া উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, শনিবার ভোর রাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় (খাদ্যগুদামের সামনে) একদল সশস্ত্র ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িতে ডাকাতরা আক্রমণ করে। ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য রতন মিয়া মারা যান। এ ঘটনায় তিনি নিজে সহ সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড র্কাতুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত রতন মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।






One Comment to সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত এক, আহত ৫ পুলিশ সদস্য

  1. jolirabbani says:

    বি বাড়িয়া এলাকা হত্যা , মারামারি এগুলার জন্য বিখ্যাত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares