Main Menu

সরাইলে জুয়েলারী দোকানে ডাকাতি, আটক: ১

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়ালারী এক দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারের অনুরূপা স্বর্ণ শিল্পালয়ে বুধবার রাত ২টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘবদ্ধ ডাকাতদল দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানে রক্ষিত স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় বাজারের পাহারাদার ফারুক মিয়া একজনকে হাতেনাতে আটক করলেও বাকী ডাকাতরা লুটপাট করা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দোকানের মালিক সূর্য কুমার দাস ও তার পুত্র হিমেল দাস পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ঘটনা অবহিত করেন। পরে সরাইল থানার সঙ্গীয় এস আই শহিদ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক ডাকাতকে থানায় নিয়ে যায়। এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃত ডাকাতের নাম খোকন মিয়া ওরফে খোকা(৩০)। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টয়াদি গ্রামের গোলাপ মিয়ার পুত্র এবং উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নেয়িাগাওঁ গ্রামের বারোল্লা বাড়ির রজব আলীর মেয়ে স্বপ্নাকে বিয়ে করে বিগত দুই বছর যাবৎ স্থানীয়ভাবে বসবাস করে আসছেন বলে জানা যায়। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন ভ’ঁইয়া বলেন, আটককৃত ব্যক্তি একটি বড় চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares