Main Menu

সরাইলে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

[Web-Dorado_Zoom]

download8সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন মিয়া (২৮) জেলার আখাউড়া উপজেলার বাগান বাড়ী এলাকার আবদুল আজিজের ছেলে ও মোহন মিয়া (৩০) সরাইল উপজেলার শাহবাজপুর ধীতপুর এলাকার আবদুল আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল উপজেলার উচালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হাতে নাতে লিটন মিয়াকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া ভোরে সরাইল উপজেলার শাহবাজপুর অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares