Main Menu

সরাইলের বিশ্বরোড মোড়ে ছুরিকাঘাতে কিশোর খুন

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে ছুরিকাঘাতে ফল ব্যবসায়ি তারেক মিয়া (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ খুনিকে গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান করছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কিশোর তারেক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর গ্রামের সোবান মিয়ার ছেলে। খাটিহাতা গ্রামের আজগর মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও তারেক মাওলানা বোরহান উদ্দিনের মার্কটের সামনের রাস্তায় ছামিয়ানা ঝুলিয়ে দীর্ঘদিন ধরে ফল বিক্রি করছে।
সন্ধ্যায় ক্রেতাকে নিজের দিকে টানার ঘটনাকে কেন্দ্র করে তারেক ও জাকিরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জাকির তারেককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায়  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যায়। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য মর্গে রেখেছি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares