Main Menu

সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে সকল শ্রেণিপেশার মানুষের একযোগে কাজ করতে হবে…আল মামুন সরকার

[Web-Dorado_Zoom]

DSCN3537

বুধবার শহরের ঘাটুরাস্থ কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামীলীগ ঘোষিত ২১ দিনব্যাপী জাতীয় কর্মসূচীর তৃতীয় দিনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, যুবলীগ নেতা সালাউদ্দিন, পৌর কৃষকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, পৌর আওয়ামী লীগ নেতা জামাল মিয়া, ডাঃ মাহতাব মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন মোঃ আমিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে সকল শ্রেণিপেশার মানুষের একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের কোন জঙ্গিবাদীকে থাকতে দেওয়া হবে না। তিনি এ সময় আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে ১৫ আগস্টে বর্বরোচিত হত্যাকান্ডের কথা তুলে ধরতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares