Main Menu

সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

Jubolig_167654414সোমবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনুর ইসলাম, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জহির। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম ভ্্ূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহনেওয়াজ মোল্লা, আবু নাহিদ সোহাগ, হাবিব আব্দুল্লাহ্ সোহেল, যুগ্ম সম্পাদক এস. এম বোরহান উদ্দিন সোহাগ, নাহিদ সরকার, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, মহসিন খন্দকার, রায়হান উদ্দিন, দপ্তর সম্পাদক এডঃ নাগর কামরুল হাসান, ডাঃ মিজানুর রহমান, আব্দুল কাইয়ুম, মোঃ শরিফ, মোঃ ওলিওর রহমান, আমির হোসেন, শাহনুর ভূইয়া শাহীন, রাজু আহমেদ হোসেন, আবু আহমেদ শিপন, রেজাউল হক, মোঃ জামাল উদ্দিন, আবু নেহার মেম্বার, মোঃ শাওয়াল, হাবিবুর রহমান, মোঃ শাকিল, ওলিওর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ মাহবুবুল আলম খোকন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগকে আরও শক্তিশালী ও বেগমান করতে যুবলীগের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি যুবলীগের সকল নেতৃবৃন্দকে সকলে একযোগে কাজ করার আহবান জানান।
সভায় আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ওইদিন সদর উপজেলা যুবলীগের পক্ষে ব্যাপক কর্মসূচীগ্রহণ করা হয়।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares