Main Menu

সত্য সুন্দুর খবর প্রকাশে সমাজের সকল শ্রেনী পেশার মানুষ উপকৃত হতে পারে :: নবাগত নির্বাহী অফিসার হাসিনা ইসলাম

[Web-Dorado_Zoom]

কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

unok1
কসবা প্রতিনিধি: কসবা উপজেলা নবাগত নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সাথে কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এক সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন।

কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর এক প্রশ্নের জবাবে মতবিনিময় কালে গতকাল বিকালে হাসিনা ইসলাম বলেন,” আমি বিশ্বাস করি বর্তমান সময়ে মিডিয়া সবচেয়ে বেশী ক্ষমতা উপভোগ করছেন। তারা অত্যান্ত স্বাধীন ভাবে কাজ করছে। তাদের এই স্বাধীনতা যেন মানব কল্যাণে কাজে লাগে,মানুষের কল্যাণে যেন কাজে লাগে,তারা যেন সত্যের পথে চলে,তারা যেন সত্য সুন্দুর খবর প্রকাশ করে। যে গুলো আমরা যেন উপকৃত হতে পারি। এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হতে পারে।”

unok

কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার হাসিনা ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক জানে আলম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির,সহ সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন,সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মেদ খান,দপ্তর সম্পাদক মো: নাছির উদ্দিন , অর্থ সম্পাদক মাশিকুর রশীদ ঢালী মকুট, আবুল বাশার,আবুল খায়ের,কামাল উদ্দিন,উজ্জল,মো:রাসেল আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares