Main Menu

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে -কাজী মামুন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মুখপাত্র ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রের চেয়ারম্যান কাজী মামুনূর রশিদ বলেছেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল।সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণ করবে জাতীয় পার্টি। নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি হউক ফেব্রুয়ারি হউক, তখনই প্রস্তুত আছে জাতীয় পার্টি। তবে একটি অবাধ গ্রহনযোগ্য নির্বাচন করার সকল প্রস্তুতি নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন । এসময় তিনি আরও বলেন, জাতীয় পার্টি সন্ত্রাস নৈরাজের রাজনীতি বিশ্বাস করে না।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত দলীয় কার্যলয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টি সভাপতি রজব আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা যুব সংহতি আহবায়ক মো. নজরুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মহসিন রানা,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।বিশেষ এই বর্ধিতসভায় জাতীয় উপজেলা ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মে উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares