Main Menu

শোককে শক্তিতে রূপান্তর করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে – এবাদুল করিম বুলবুল এমপি

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের এমপি মোঃ এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের জন্য যা দিয়ে গেছেন আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া করা। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, ইয়াবের হোসান জামিল,আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান সোহেল, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, শ্রমবিষয়ক সম্পাদক কবির আহমেদ, উপ-প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক, বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ আওয়াল, নাটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ছায়েদ প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলী ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানন ও পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares