Main Menu

শহরের সৌন্দর্য্য রক্ষায় সকলে এগিয়ে আসুন, পৌর মেয়র নায়ার কবির

[Web-Dorado_Zoom]

পৌর পরিষদের মাসিক সভা গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার সৌন্দর্য্য বর্ধনে সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নাগরিক সেবার মান বৃদ্ধির প্রতি পৌর পরিষদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি শহরের যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares