Main Menu

যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সন্তানদের ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিনন্দন

[Web-Dorado_Zoom]

সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত ব্রাহ্মণবাড়িযার কৃতি সন্তানদের অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। সমিতির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব (মহাপরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়) মোঃ খলিলুর রহমান সমিতির পক্ষে তাদের অভিনন্দন জানান।

যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত ব্রাহ্মণবাড়িযার কৃতি সন্তানরা হলেন, আশুগঞ্জ উপজেলার কৃতি সন্তান তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কাউছার আহমেদ, কসবা উপজেলার ৩ জন কৃতি সন্তান : শীষ হায়দার চৌধুরী, পরিচালক, সিপিটিইউ, আইএমইডি, ঢাকা, মোঃ জাহিদুল ইসলাম ভুঞা, প্রধানমন্ত্রীর বেমাসরিক বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, মোঃ মামুনুর রশীদ ভুইয়াঁ, উপ-সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।

যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া সকলকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এছাড়াও সমিতির পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্তদের ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares