Main Menu

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

[Web-Dorado_Zoom]

যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন এক হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
মঙ্গলবার সকাল থেকে কারখানার বিদ্যুৎ প্ল্যান্টের বয়লারে ক্রটির দেখা দিলে কারখানার অ্যামোনিয়াসহ সব প্ল্যান্ট বন্ধের কারণে উৎপাদন বন্ধ হয় যায়।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান জানান, কারখানা বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত শেষে উৎপাদনে আসতে ১০ দিন সময় লাগতে পারে।

চলতি অর্থ বছরের কারখানার দেড় লাখ টন ইউরিয়া সার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় ৯৮ হাজার টন ইউরিয়া উৎপাদন হয়েছে।
বর্তমানে কারখানায় এক লাখ টন ইউরিয়া সার মজুদ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই বলেও জানান হাবিবুর রহমান।

তিনি বলেন, প্রতি বছরের অর্ধেকেরই বেশি সময় গ্যাস সংকটের কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার নানা যন্ত্রাংশ ত্রুটি হয়ে পড়ে। দীর্ঘদিন পর উৎপাদনে আসলেও নানা যান্ত্রিক ত্রুটির কারণে কর্তৃপক্ষকে কারখানা চালু রাখতে হিমশিম খেতে হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares