Main Menu

যাত্রাপুর দক্ষিন পাড়ার শত বছরের পুরাতন জামে মসজিদটি পূর্ণনির্মানের পর উদ্বোধন করা হয়

[Web-Dorado_Zoom]

masjid1তারিকুল ইসলাম সেলিমঃআশুগঞ্জ উপজেলার যাত্রাপুর দক্ষিন পাড়ার শত বছরের পুরাতন জামে মসজিদটি ভেঙ্গে দৃষ্টি নন্দন ও আধুনিক নির্মাণ শৈলীতে পূনঃনির্মাণ করা হয় । গত ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় এর যুগ্ম পরিচালক জনাব মাসুদ আলম । উদ্বোধক আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সালাহউদ্দিন, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন , চর চারতলা ইউপি চেয়ারম্যান জনাব জিয়াউদ্দিন খন্দকার, হাজী আঃ জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব মতিউর রহমান সরকার, আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাপ মিয়া, ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম মানিক-সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ শহীদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের কাউন্সিলর পদপ্রার্থী সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সেলিম জাহাঙ্গীর ।

masjidএ সময় মাসুদ আলম বলেন, আশুগঞ্জ উপজেলায় তালশহর পুরাতন বাজার জামে মসজিদ, নাওঘাট পশ্চিম পাড়া জামে মসজিদ, জগদিশপুর জামে মসজিদ, বড়তল্লা জামে মসজিদ, তারুয়া মুসলিম পাড়া জামে মসজিদ, লালপুর বাজার জামে মসজিদ সহ ৭টি মসজিদ পূনঃনির্মাণ করেছি এবং সবার সহযোগিতায় পেলে আরো জন-কল্যাণমূলক কাজ করার আহবান ব্যাক্ত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares