Main Menu

মোকতাদির চৌধুরী এমপি মহোদয় আমাদের বিজয়নগর নামে একটি নতুন  উপজেলা উপহার দিয়েছেন:আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু:: বুধবার দুপুরে বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি  মহোদয়ের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ সদস্য  নির্বাচনে বিজয়নগর উপজেলা কমিটির সম্মানিত সদস্য, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও  বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন উবায়দুল মোকতাদির চৌধুরীকে উন্নয়নের কথা বলতে হয়না। তিনি নিজ উদ্যোগে আমাদের একটি স্বনির্ভর উপজেলা উপহার দিয়েছেন।আগামী জাতীয় নির্বাচনে ওনার বিকল্প কেউ নেই। উন্নয়নের ধারাবাহিকতায় আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে রবিউল ভাইকে বিপুল ভোট বিজয়ী করব ইনশাআল্লাহ।

এতে মো: জজ মিয়ার সভাপতিত্বে ও মো:জাহিদ হাসান এর পরিচালনায়  বক্তব্য রাখেন কাজী হারিছুর রহমান,ইউপি চেয়ারম্যান কাজী সাইদুল ইসলাম,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এফতেহারুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব,উপজেলা শ্রমিক লীগ সভাপতি নূর আফজাল প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares