Main Menu

মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরীর ইন্তেকাল,এমপি মোকতাদির চৌধুরীও জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী আর নেই। বুধবার সকাল ৮ টায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন। এসময় তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে,৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। এসময় তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী এলাকার মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরীর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares