Main Menu

মুক্তিপণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র অপহূত

[Web-Dorado_Zoom]
opohoronডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ায় মনিরুজ্জামান হূদয় (১৮) নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। অপহূত হূদয় পৌর শহরের ৪নং ওয়ার্ডের ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি কালাই শ্রীপাড়ার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় বুধবার রাত ১১টার দিকে হূদয়ের সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নজরুল হূদয়কে খাবার খেতে ফার্নিচারের দোকান থেকে বাড়ি যেতে বলেন। কারখানা থেকে শহরের ফুলবাড়িয়াস্থ বাসায় যাবার পথে সে নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত স্থান থেকে নজরুল ইসলামের মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করার পর হূদয় কান্নাজড়িত কণ্ঠে বলে তাকে কিছু অপরিচিত লোক অপহরণ করেছে। এরপর তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অপহূত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares