Main Menu

ভোটার বিহীর নির্বাচন আর দেখতে চায় না এই দেশের মানুষ ……. নবীনগরে জাতীয় পার্টি চেয়ারম্যান’র উপদেষ্টা কাজী মামুন

[Web-Dorado_Zoom]

brahmanbaria-picনিজস্ব প্রতিবেদক:: জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে একক ভাবে অংশগ্রহন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতি সন্তান কাজী মামুনুর রশিদ। এই সময় তিনি আরও বলেন দেশের মানুষ সরাসরি ভোট দিতে চায়। আর ভোটার বিহীন নির্বাচন দেখতে চায় না এই দেশের মানুষ।

তিনি আজ বৃহস্প্রতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাটঘর ইউনিয়নে রসূলপুর গ্রামে ৪নং ওয়ার্ডে জাতীয় পার্টি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন। স্থানীয় জাতীয় পার্টি নেতা আনার মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লা, উপজেলা জাতীয় পার্টি সিনিয়র সহসভাপতি এটিএম আবদুল্লাহ মাষ্টার,উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক মো. মুসলেহ উদ্দিন মৃধা। এ সময় আরও বক্তব্য রাখেন নাটঘর ইউপি জাতীয় পার্টি সভাপতি কাশেম মিয়া, স্থানীয় জাতীয় পার্টি নেতা সাদ্দাম মিয়া, মো.নাছির মিয়া প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি কাজী মামুনুর রশিদ আনার মিয়াকে সভাপতি ও সাদ্দাম মিয়া কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares