Main Menu

ভিসার মেয়াদ শেষ হলেও কাতার আসতে পারবে প্রবাসীরা :: রাষ্ট্রদূত

[Web-Dorado_Zoom]

আমিন ব্যাপারী, কাতার প্রতিনিধি:: করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে ছুটিতে থাকা কাতার প্রবাসীদের সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার এ সময়ে যদি কোনো প্রবাসীর ভিসার বা আইডির মেয়াদ শেষ হয়ে যায় এতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর দেশটিতে গমনে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। দূতাবাসের এক বিফ্রিংয়ে এ বিষয়টি আশ্বস্ত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাছাড়া, যেসব কর্মী বাংলাদেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন, তাদের চাকরির নিশ্চয়তা প্রদানের বিষয়টির পাশাপাশি নিজ নিজ নিয়োগকারী কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে উক্ত ব্রিফিংয়ে গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে সাথে সাথে দূতাবাসের এই নাম্বারে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সব তথ্য তুলে ধরা হয়।

অন্যদিকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ও ফটিকছড়ি সমিতি কাতার স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সচেতনতামূলক লিফলেট ও মার্কস বিতরণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে প্রথম দেখা দেয় প্রাণঘাতী করোনা ভাইরাস। এরপর বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ে এটি। এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫৬৪ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর মারা গেছে ৪ হাজার ৩০২ জন। কাতারে এখন আক্রান্তের সংখ্যা ২৪।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares