Main Menu

ভারতে ট্যুরিস্ট ভিসায় ৩ মাসে একবার, বিজনেসে ১০ দিন পর পর যাওয়া যাবে

[Web-Dorado_Zoom]

হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের মৌখিক নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। তবে মেডিকেল ভিসার যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই।
শুক্রবার (০১ জুলাই) সকাল থেকে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় ৩ মাসে একবার ও বিজনেস ভিসায় ১০ দিন পরপর যাতায়াতের নিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন থেকে ফেরত পাঠান পাসপোর্টধারী যাত্রীদের।

এর আগে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় মাসে একাধিকবার ও বিজনেস ভিসায় ইচ্ছেমতো ভারত যাওয়ার সুযোগ ছিল।

এ দিকে সুনিদিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই এমন সিদ্ধান্তে হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন ভারতগামী প্রায় ৩ শতাধিক পাসপোর্টধারী যাত্রী। ভারত যেতে না পেরে নিরুপায় হয়ে তাদের বাড়ি ফিরতে দেখা যায়। বাংলাদেশিদের জন্য এমন কড়াকড়ি করা হলেও ভারতীয়রা ট্যুরিস্ট ও বিজনেস ভিসার পাসপোর্টধারীদের বাংলাদেশে আসার ক্ষেত্রে বেনাপোল ইমিগ্রেশনে কোনো বাধা নেই।

পাসপোর্টধারী যাত্রী সোহারব জানান, তিনি দেড় মাস আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছিলেন। ঈদে কেনাকাটার উদ্দেশ্যে শুক্রবার আবার যাচ্ছিলেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন জানিয়েছে ৩ মাস আগে আর যাওয়া যাবে না। হঠাৎ করে এ নিয়মে তার হয়রানি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

বিজনেস ভিসার যাত্রী কামাল হোসেন জানান, তিনি এক সপ্তাহ আগে ব্যবসার কাজে একবার গিয়েছিলেন। শুক্রবার আবার যেতে গেলে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় এক সপ্তাহ পর আসতে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু জানান, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় অনেকে ভারতে গিয়ে চিকিৎসা বা অন্য কাজ মেটাচ্ছেন এমন সন্দেহ হওয়ায় শুক্রবার সকাল থেকে কড়াকড়িতে অনেক যাত্রী ঢুকতে পারেননি।সূত্র: সময় নিউজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares