Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অনুমোদন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের (রেজি. নং- মৌল-০৩১) সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতরের উপপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ নাহিদুল ইসলামের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন লাভ করে।

দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক দীপক চৌধুরী বাপ্পী কমিটির সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মনির হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটির সহসভাপতি হয়েছেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্ট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয় হয়েছেন কোষাধ্যক্ষ। এ ছাড়া প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান ও জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হানকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

কমিটি অনুমোদন উপলক্ষে সোমবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের অধিকার আদায় ও কল্যাণে নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares