Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: পাইপগানসহ ডাকাত গ্রেফতার

[Web-Dorado_Zoom]
 ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় বুধবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ডাকাত আবুল হোসেন প্রঃ আবুল (৪২), পিতা-হাবিবুর রহমান প্রঃ হাবন আলী প্রঃ হাবুনা, সাং-চানপুর উত্তরপাড়া (বগা গোত্র), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া একটি দেশীয়  পাইপগান-সহ অত্র থানাধীন চাঁনপুর ছাদির গোষ্টি হাবির মিয়ার বতস বাড়ির টিনসেড বিল্ডিং থেকে গ্রেফতার করা হয়।
উক্ত অস্ত্র (পাইপগান) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী আবুল হোসেন প্রঃ আবুল এর বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানায় ডাকাতির প্রস্তুতি/মাদক আইনের একাধিক মামলা আছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares