Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

সংগঠনকে গতিশীল ও কাঠামোগতভাবে শক্তিশালী করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের ক্রিসেন্ট কিন্ডার গার্টেন চত্বরে এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজি রেজাউল করিম বাবুল।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খবির উদ্দিন আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা এড.গাজিউর রহমান,জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,শহর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম সোহাগ,জেলা যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ,শাফির উদ্দিন চৌধুরী,জেলা কৃষকলীগ নেতা বরকত খান,জেলা স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি সজরুল হক সুজন,ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি হাজি মাহফুজ আলী,খন্দকার মো.মুরাদুল আবেদীন,যুগ্ম-সম্পাদক আজাদ খান,সাংগঠনিক সম্পাদক শামসু মিয়া,মনু খান,ওয়ার্ড যুবলীগ সভাপতি হৃদয় কামাল,ওয়ার্ড কৃষকলীগ সভাপতি আসলাম খান।

সভায় প্রতিটি ব্লক আওয়ামীলীগের কমিটি নতুন করে গঠন,ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares