Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন –পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

m311016ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পৌর এলাকার জনগণের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে সকলে একযোগ কাজ করতে হবে। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরী।
তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে পৌর পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল ডাবলু, রফিকুল ইসলাম নেহার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares