Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের প্রতিবাদে নবীনগর প্রেসক্লাবে মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির উপর হামলা সহ সারা দেশে হেফাজতের তান্ডবের প্রতিবাদে আজ শনিবার বিকেলে নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, রবিন সাইফ,ছাত্রলীগ নেতা তুশার,জাহিদ, নিলয় প্রমুখ।
এসময় বক্তারা ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির উপর হামলা সহ সারা দেশে হেফাজতের তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদেও আইনের আওতায় আনার দাবি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares