Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গা হত্যাবিরোধী মানবন্ধন থেকে বিএনপির ২ নেতা আটক(ভিডিও)

[Web-Dorado_Zoom]

রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. আলী আজম ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক মো. মোস্তফা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল হক খোকন জানান, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধন করার জন্য প্রেসক্লাবের সামনে জড়ো হই। এসময় পুলিশ এসে আমাদের দুই নেতাকে আটক করে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, আমাদের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares