Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব বর্ষে ঋণ বিতরণ

[Web-Dorado_Zoom]

মুজিব বর্ষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক এর উদ্যোগে পার্সোনাল ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কর্মকর্তা মো. নেওয়াজ শরীফ মজুমদার।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক এর সভাপতি চৌধুরী মো. আফজাল হোসেন নিছারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সভাপতি লিয়াকত আলী মাস্টার, উপজেলা সমবায় কর্মকতা আবদুর রহমান, সাংবাদিক ও সংস্কৃতি কর্মী মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক এর পরিচালক কাজী শাহারুল, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার মো. সোহরাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে এই ঋণ কার্যক্রম হাতে নেওয়া হয়ে ছিল। এসময় যথাসময়ে নিয়ম মাফিক এই ঋণ পরিশোধ করার আহবান জানান বক্তরা। অনুষ্ঠানে ১২ জন সরকারি কর্মকতা ও কর্মচারি হাতে ৩২ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares